ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্রিজের রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, আগুনে পুড়ে ছাই

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৬, ০৩:২১ পিএম

ব্রিজের রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, আগুনে পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসটি খালি থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরির সময় সাজিরপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশে বিকট শব্দ শুনে লোকজন বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, 'আল-আরাফাহ্' পরিবহনের একটি বাস খাদে পড়ে দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে যাত্রী আনার উদ্দেশ্যে বাসটি ভোরবেলা খালি অবস্থায় রওনা হয়েছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে। 

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। চালকের বেপরোয়া গতি কিংবা তন্দ্রাচ্ছন্ন ভাব দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!