ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ২৭, ২০২৬, ০৩:৪৯ পিএম

কালীগঞ্জে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জীপুরের কালীগঞ্জে চলাচলে অক্ষম ও অসুস্থ ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছে ‘কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরাম’। 

শুক্রবার উপজেলার দুর্বাটি এতিমখানা ও মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

আয়োজক সংগঠনটি জানায়, সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা থেকে তারা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছে। তাঁদের মতে, আর্তমানবতার সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সম্ভব। এই মহৎ কাজে যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান মো. খায়রুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. মুখলেছুর রহমান খান, মো. আফতাব উদ্দিন, সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ মোল্লা এবং মাওলানা আমিমুল এহসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয় এবং তাঁদের দ্রুত আরোগ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জেএইচআর

Link copied!