ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ট্রেনযাত্রীদের সহায়তায় রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ সম্পন্ন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মার্চ ২৮, ২০২৬, ০৫:১৫ পিএম

রাজশাহীতে ট্রেনযাত্রীদের সহায়তায় রাসিকের ব্যতিক্রমী উদ্যোগ সম্পন্ন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিশেষ উদ্যোগে প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে পরিচালিত ট্রেনযাত্রী সহায়তা কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। 

ঈদের আগে ও পরে মিলিয়ে মোট ৯ দিনব্যাপী এই জনসেবামূলক কার্যক্রম শনিবার সমাপ্ত হয়।

গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন তিন শিফটে মোট ৩৬ জন শ্রমিক ২৪ ঘণ্টা যাত্রীদের সেবায় নিয়োজিত ছিলেন। স্টেশনে আসা যাত্রীদের ভারী মালামাল ও লাগেজ বহনে সহায়তা, যাত্রী হয়রানি প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা রেলকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন।

বিনামূল্যে এই সেবা পেয়ে সাধারণ যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা থেকে ফেরা যাত্রী আলমগীর হোসেন ও বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন জানান, পরিবারের সঙ্গে অনেক লাগেজ নিয়ে স্টেশনে নামার পর সিটি কর্পোরেশনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় তাদের ভোগান্তি অনেক কমেছে। অনেক যাত্রী পারিশ্রমিক দিতে চাইলেও কর্মীরা তা গ্রহণ করেননি, যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। পরীক্ষামূলকভাবে চালু করা এই কার্যক্রমের প্রভাব এবং জনচাহিদা বিবেচনা করে ভবিষ্যতে এই সেবা স্থায়ীভাবে চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে লাইসেন্সধারী কুলি বা শ্রমিকদের সঙ্গে কাজের সমন্বয় বজায় রেখে এই মহতী উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

জেএইচআর

Link copied!