ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক, ইমনের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে শহরের পন্ডের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী এলাকার আবুল খয়েরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময় একটি ইট বোঝাই ট্রাক্টরও একই দিক থেকে আসছিল। পথে শহরের পন্ডের ঘাট এলাকায় সোডাপের সামনে পৌঁছালে একটি গম বোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইজিবাইকে থাকা গম সড়কে ছড়িয়ে পড়ে। এতে চালক হুমায়ুন কবির ও পিছনে থাকা ইমন ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় পিছন থেকে আসা ইট বোঝাই ট্রাক্টরের চাকা ইমনের শরীরের উপর দিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমন ও হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাইভারকে আটক করা সম্ভব না হলেও ট্রাক্টরটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!