ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত

পনির ভুইয়া, সোনারগাঁ

পনির ভুইয়া, সোনারগাঁ

মার্চ ৩০, ২০২৬, ০৫:২৪ পিএম

সোনারগাঁয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুচর টিটির বাড়ি এলাকায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের আইসি আ. হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ফিডের পরিচালক বাবু মিয়া, সোনারগাঁ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিফাত, তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম মিয়া এবং এএসআই রিফাত হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে এবং জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা। মাদক ও অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়।

জেএইচআর

Link copied!