ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৬, ০৭:৪৪ পিএম

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ডিভিএম ১২তম ব্যাচের চতুর্থ বর্ষের ৫৯ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবসটেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফরাদ।

বক্তারা বলেন, আধুনিক এই কিটগুলো শিক্ষার্থীদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এটি ব্যবহারিক শিক্ষায় তাদের পারদর্শিতা বাড়াবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে কিট-বক্সগুলো তুলে দেন।

জেএইচআর

Link copied!