ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীর অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী, অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৩, ২০২৬, ০৪:৩১ পিএম

রাজশাহীর অসহায় টুলি বেগমের পাশে প্রধানমন্ত্রী, অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা

রাজশাহীর জীবনসংগ্রামী নারী টুলি বেগমের দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার সকালে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে ‘সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে টুলি বেগমের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় টুলি বেগমের বাড়িতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের খোঁজখবর নেয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। তিনি আমার মতো একজন সাধারণ মানুষের খোঁজ নিয়েছেন এবং রিকশা পাঠিয়েছেন, এতে আমি অনেক খুশি। এই রিকশাটি আমার পরিবারের জীবিকা নির্বাহে অনেক বড় অবলম্বন হবে। আমি উনার জন্য দোয়া করি।"

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারা দেশে গুম-খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারসহ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকেন। তার নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!