ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে’

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ৪, ২০২৬, ০৩:৪৩ পিএম

‘স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে’

স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব মো. হুজুর আলী। শনিবার দুপুরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তবে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে দৃষ্টি রাখছে সরকার।

অতিরিক্ত সচিব মো. হুজুর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান। এছাড়াও হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের স্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এএন

Link copied!