ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেঘনায় ২৪ ঘণ্টার অভিযানে ৩০ জেলে আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ৫, ২০২৬, ১২:১৯ পিএম

মেঘনায় ২৪ ঘণ্টার অভিযানে ৩০ জেলে আটক

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার অংশে শনিবার ২৪ ঘণ্টার অভিযানে ৩০ জন অসাধু জেলেকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ি হিজলার উদ্যোগে জাটকা নিধন প্রতিরোধ ও পাঙ্গাশের পোনা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৪ ঘণ্টার এ অভিযানে মোট ৩০ জন অসাধু জেলেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে সর্বমোট ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এএন

Link copied!