ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক ম্যাটেরিয়ালস সায়েন্স সম্মেলন শুরু 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আন্তর্জাতিক ম্যাটেরিয়ালস সায়েন্স সম্মেলন শুরু 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স (BACMS)-এর আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন (ICMSC-26)’ আজ থেকে শুরু হয়েছে।

এবারের কনফারেন্সের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “গ্রিন কেমিস্ট্রি অ্যান্ড সাসটেইনেবল ইনোভেশন: ফ্রম মলিকুলার ডিজাইন টু ক্লিন টেকনোলজি”।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির ইউনিভার্সিটি অব ডুসেলডর্ফ-এর প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম, কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারি প্রফেসর ড. নাজিমউদ্দিন এবং সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া।

সভাপতিত্ব করেন কো-কনভেনর ও হাবিপ্রবির রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়।

বিশেষ অতিথিদের বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন নতুন জ্ঞান অর্জন, অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গেস্ট অব অনার প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক তাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামুল হক বলেন, বর্তমান বিশ্বে গবেষণার পরিধি ও গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই।

পরিশেষে তিনি প্রফেসর ক্রিস্টোফ জানিয়াকসহ এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে দেশের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কনফারেন্সের মূল লক্ষ্য হলো শিক্ষক, গবেষক, শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী, নীতিনির্ধারক ও শিক্ষার্থীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। পাশাপাশি গ্রিন কেমিস্ট্রি, সাসটেইনেবল সিন্থেসিস, রিনিউএবল এনার্জি, অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্লিন টেকনোলজি, এনভায়রনমেন্টাল রেমিডিয়েশন ও সার্কুলার ইকোনমি বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী ধারণা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা।

দুই দিনব্যাপী এই সম্মেলনে কী-নোট লেকচার, প্লেনারি টক, টেকনিক্যাল সেশন, পোস্টার উপস্থাপনা এবং প্যানেল আলোচনাসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করছেন।

এএন

Link copied!