ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৬, ২০২৬, ০৩:৪৯ পিএম

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা স্টেডিয়ামের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। 

তিনি আরও উল্লেখ করেন যে, ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে ব্যক্তি ও পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আজিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক এবং জাতীয় ফুটবলার জালাল হোসেন লাইজুসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। বক্তারা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে নতুন নতুন খেলোয়াড় তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

জেএইচআর

Link copied!