ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘাটাইলে বিজ্ঞান মেলার উদ্বোধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৩:১৮ পিএম

ঘাটাইলে বিজ্ঞান মেলার উদ্বোধন

টাঙ্গাইলের ঘাটাইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন এবং ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে জাহিদুর রহমান বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা তাদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক প্রকল্পের মাধ্যমে ২৩টি স্টল সাজিয়েছে। মেলায় প্রদর্শিত বৈজ্ঞানিক মডেল, প্রযুক্তিনির্ভর সমাধান এবং পরিবেশবান্ধব উদ্ভাবনগুলো দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

জেএইচআর

Link copied!