ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর সাফল্য

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৮, ২০২৬, ০৫:১৫ পিএম

ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে রুয়েট শিক্ষার্থীর সাফল্য

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসে’ গবেষণামূলক পোস্টার প্রেজেন্টেশনে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মো. মসফিকুর রহমান মারুফ। কংগ্রেসের ‘ফিজিক্যাল, কেমিক্যাল, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ ক্যাটাগরিতে তিনি এই গৌরব অর্জন করেন। মারুফ রুয়েটের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদউল ইসলামের নির্দেশনায় এবং সহযোগী অধ্যাপক ড. মো. জুয়েল হোসেনের তত্ত্বাবধানে মারুফ তার গবেষণাকর্মটি সম্পন্ন করেন। গবেষণায় ‘ডেনসিটি ফাংশনাল থিওরি’ ব্যবহার করে ক্লোরিন উৎপাদনের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি নতুন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। মূলত ব্যয়বহুল নোবেল-মেটালের বিকল্প হিসেবে মেটাল-ফ্রি কার্বনভিত্তিক ন্যানোম্যাটেরিয়াল ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয় এই গবেষণায়।

গবেষণার তত্ত্বাবধায়ক ড. মো. জুয়েল হোসেন বলেন, বর্তমানে প্রচলিত ক্লোরিন উৎপাদন পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল ও শক্তি-নির্ভর। সাশ্রয়ী ও দক্ষ প্রযুক্তির মাধ্যমে স্থানীয়ভাবে ক্লোরিন উৎপাদন করা সম্ভব হলে দেশের শিল্পখাতে আমদানি নির্ভরতা কমবে। পলিমার, ফার্মাসিউটিক্যাল ও টেক্সটাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে এই গবেষণা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রুয়েট শিক্ষার্থীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের তরুণ বিজ্ঞানীদের এই মিলনমেলায় রুয়েটের এই অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও সৃজনশীল গবেষণায় উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেএইচআর

Link copied!