ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

এপ্রিল ৯, ২০২৬, ০৩:১৭ পিএম

কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নেত্রকোনার কেন্দুয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টা ৪৫ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি শুরু হবে। ‘এসো হে বৈশাখ’ গানের সুরের মূর্ছনায় র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে। এরপর বৈশাখী মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা একটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

নববর্ষ উপলক্ষে সকাল থেকেই মেলা শুরু হবে এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শেষ হবে। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈম হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানানো হয়।

জেএইচআর

Link copied!