ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

মানিকগঞ্জে কালোবাজারে পেট্রোল বিক্রি, পাম্প ম্যানেজারসহ গ্রেপ্তার ২

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

এপ্রিল ৯, ২০২৬, ০৭:১১ পিএম

মানিকগঞ্জে কালোবাজারে পেট্রোল বিক্রি, পাম্প ম্যানেজারসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জের শিবালয়ে সরকারি ডিলারশিপের তেল কালোবাজারে বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শিবালয়ের টেপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুমী ফিলিং স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধান (৪২)।

অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং স্টেশনের নামে গত বুধবার রাতে ফতুল্লা থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার লিটার ডিজেল আনা হয়। তবে পাম্পে তেল আনলোড না করে পাশের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় যমুনা পেট্রোলিয়ামের ডিলার মামুন প্রধানের দোকানে তা অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) রাতে এই অনিয়ম হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে ইউএনও মনিষা রানী কর্মকার ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করেন এবং অভিযোগের সত্যতা পান। অভিযানকালে মামুনের দোকান থেকে ২১ ড্রাম পেট্রোল ও তেলবাহী লরিটি জব্দ করা হয়।

ইউএনও জানান, জব্দ করা পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!