ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

পোরশায় বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুলাই ২২, ২০২৬, ০৫:২০ পিএম

পোরশায় বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পোরশা উপজেলার বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়। 

বুধবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এই সংসদ সদস্য।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং বালিয়াচান্দা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন শাহ, সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক শাকিল জাবেদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন এবং গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে মশিদপুর ইউনিয়নের সহ-সভাপতি শিক্ষক মো. একরামুল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, নূরনবী, নুর আলম ও জেসমিন আরা খাতুনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!