ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজশাহীতে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১২

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ২২, ২০২৬, ০৬:৩৪ পিএম

রাজশাহীতে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১২

রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে সাতদিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এর অংশ হিসেবে ২১ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়।

অভিযান চলাকালে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি জিআর, সিআর এবং সাজাপ্রাপ্ত আসামিদেরসহ বিভিন্ন মুলতবি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।

এ সময় ২ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ১১০টি ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অভিযোগে পাঁচজন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত সাতজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এম জি

Link copied!