ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

সন্দ্বীপ চ্যানেলে ডুবন্ত বাল্কহেডের চার শ্রমিককে জীবিত উদ্ধার

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২২, ২০২৬, ০৫:৩৩ পিএম

সন্দ্বীপ চ্যানেলে ডুবন্ত বাল্কহেডের চার শ্রমিককে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌপথে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যাওয়া একটি বালুবোঝাই বাল্কহেডের চার শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বুধবার সকাল প্রায় ১১টার দিকে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলারের মাঝি-মাল্লারা সাগরে ভাসতে থাকা শ্রমিকদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী কাঠের ট্রলার সন্দ্বীপ চ্যানেলে পৌঁছালে লাইফ জ্যাকেট পরিহিত চারজনকে সাগরে ভাসতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ট্রলারের মাঝি-মাল্লারা দ্রুত তাঁদের কাছে গিয়ে উদ্ধার করে ট্রলারে তুলে নেন। পরে তাঁদের নিরাপদে সন্দ্বীপে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক। বাল্কহেডটি চ্যানেলের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেলে তাঁরা প্রাণ বাঁচাতে লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। কিছুক্ষণ পর সন্দ্বীপগামী ট্রলারের যাত্রীরা তাঁদের দেখতে পেয়ে উদ্ধার করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, এতে মোট কতজন শ্রমিক ছিলেন কিংবা কী কারণে এটি ডুবে গেছে-এই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো দুর্ঘটনার তথ্য এখনো আমাদের কাছে আসেনি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, বিষয়টি সম্পর্কে এখনো থানায় কোনো তথ্য বা অভিযোগ আসেনি। তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!