ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণপোষণ না দেয়ায় ছেলে আটক 

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ২২, ২০২৬, ০৬:৪২ পিএম

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণপোষণ না দেয়ায় ছেলে আটক 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে নিজ ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক বৃদ্ধা মা। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী মোছা. রেহানা বেগম শাহরাস্তি মডেল থানায় ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। বরং মাদক সেবনের জন্য টাকা চেয়ে বিভিন্ন সময় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক নির্যাতন করে আসছেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি
 

Link copied!