ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

‘জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৫:৪৭ পিএম

‘জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এতে আমাদের মান-ইজ্জত থাকে না। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছেন, তাঁরা মুখে যে কথা বলেন কাজে তার মিল নেই।

বুধবার দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবাদান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, সমাজে ব্যভিচার ও জেনা ছড়িয়ে পড়ার পেছনে ধর্মীয় লেবাসধারী অপরাধীরা দায়ী। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এমপির মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান জেনা ও ব্যভিচারের আইনে সরাসরি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাদান কর্মসূচি ডিজিটালাইজেশন শুরু হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। এই কার্যক্রম শেষ হলে শিশুসহ প্রতিটি রোগীর চিকিৎসার ইতিহাস (হিস্টোরি) হাসপাতালে ডিজিটাল পদ্ধতিতে জমা থাকবে।

তিনি আরও জানান, এই সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসিও চলে আসবে। এর ফলে রোগীদের কী পরিমাণ ওষুধ দেওয়া হচ্ছে এবং কী পরিমাণ ওষুধ মজুত আছে, তা সহজেই জানা যাবে। এছাড়া প্যাথোলজিক্যাল টেস্ট ও এক্স-রেসহ সব পরীক্ষার রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে চিকিৎসকের কাছে চলে যাবে এবং রোগীরাও এর একটি কপি পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং মাসিদুল হক নিখিল।

জেএইচআর

Link copied!