ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় মাদক ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশ সুপারের

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১০, ২০২৬, ০৩:৫৬ পিএম

মাগুরায় মাদক ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা পুলিশ সুপারের

মাগুরা জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। শুক্রবার জুমার নামাজ শেষে পুলিশ লাইন্স জামে মসজিদে দেওয়া এক দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, মাদক, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘাত বা সামাজিক বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন এখন থেকে আরও তৎপর থাকবে।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সহিংসতা ও গ্যাঞ্জাম প্রসঙ্গে তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টি করা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি মাঠ পর্যায়ের সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে মাগুরা জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

জেএইচআর

Link copied!