ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে রাণীশংকৈলের যুবক নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৬, ০৪:৫৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে রাণীশংকৈলের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় কাজ করার সময় তিনি হামলার শিকার হন। সোহান উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পরিবারের সচ্ছলতা ফেরাতে অনেক ধার-দেনা করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোহান। সেখানে তিনি একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার সময় দোকানে লোডশেডিং হলে মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। সেই সুযোগে ওত পেতে থাকা দুর্বৃত্তরা সোহানকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সোহানের অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা দুলাল মিয়া ও মা শাহিনুর বেগম দিশেহারা হয়ে পড়েছেন। সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশা আর নেই, তাই অন্তত শেষবারের মতো সোহানের মরদেহটি দেশে এনে নিজেদের হাতে দাফন করার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তাঁরা।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে স্থানীয় প্রশাসন। এদিকে সোহানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বাসিন্দারা দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জেএইচআর

Link copied!