ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

এপ্রিল ১১, ২০২৬, ০৫:২৬ পিএম

মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ

সোনালী আঁশ পাটের সম্প্রসারণ ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ২ হাজার ৪০২ জন কৃষককে বিনামূল্যে উন্নতমানের পাটবীজ প্রদান করা হয়েছে।

শনিবার  দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই বীজ তুলে দেওয়া হয়।

মধুপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব এবং সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না প্রমুখ।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ২ হাজার ৪০২ জন কৃষকের প্রত্যেককে এক থেকে দেড় কেজি করে মোট ৩ হাজার ৫০ কেজি উন্নতজাতের পাটবীজ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাট অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

জেএইচআর

Link copied!