ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ১১:১৯ এএম

দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, দিনাজপুর টেক্সটাইল মিল খুব শীঘ্রই চালু করা হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ছিল সারা বাংলাদেশে বন্ধ থাকা মিলগুলো চালু করা হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় স্ব-স্ব মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রোববার সকালে দিনাজপুর সদর উপজেলার সদরপুরে অবস্থিত ভারী শিল্প দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এটি দিনাজপুরের একটি গর্বের প্রতিষ্ঠান ছিল। এই টেক্সটাইল মিল চালু হলে এই এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

এর আগে তিনি দিনাজপুর টেক্সটাইল মিল ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং টেক্সটাইল মিলের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৭ সালে দিনাজপুর টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১৪শ শ্রমিক কাজ করতেন। ১৯৭৫ সালে মিলটির উদ্বোধন হয়, ১৯৭৮ সালে পরীক্ষামূলকভাবে চালু হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। ৩৬ একর জায়গার ওপর টেক্সটাইল মিলটি প্রতিষ্ঠিত। মিলটি চালু হলে দেড় থেকে দুই হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলের পর এটি জেলার দ্বিতীয় ভারী শিল্প।

এএন

Link copied!