ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রতিমন্ত্রী শরীফুল আলম

পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

এপ্রিল ১২, ২০২৬, ০৩:৫০ পিএম

পর্যায়ক্রমে বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পর্যায়ক্রমে দেশের বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুট মিল পুনরায় চালু করা হবে। 

রোববার সকালে নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিগুলো সচল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে সুখবর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই মিলটি চালুর লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, যার মূল্যায়ন কাজ বর্তমানে চলমান। একটি ভালো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও পাওয়া গেছে। আশা করা যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই এই মিলে আবারও কর্মচঞ্চলতা ফিরে আসবে এবং এলাকার মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জেলা পর্যায়ে প্রান্তিক মানুষের মাঝে অর্থনৈতিক আশার সঞ্চার করাই সরকারের মূল লক্ষ্য।

বিগত সময়ের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মন্ত্রী বলেন, গত ১৭ বছর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থবির ছিল এবং অনেক অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। তবে সরকার এখন পেছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চায়। বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি করা এবং ঝিমিয়ে পড়া অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।

সোনালী আঁশের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের নানাবিধ কর্মসূচির কথা উল্লেখ করে শরীফুল আলম বলেন, পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে যেন কৃষকরা সহজে পাট জাগ দেওয়ার পানি পায়। এছাড়া পাটচাষিদের প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং ফলন বাড়াতে বীজের মানোন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

টেক্সটাইল মিল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি’ কারখানা পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম ফয়জুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর

Link copied!