ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খুলনার কয়রায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা (খুলনা) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

খুলনার কয়রায় ট্রাক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

খুলনার কয়রা উপজেলায় তরমুজবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মজিবর মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার নারায়ণপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নারায়ণপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে একটি তরমুজবাহী ট্রাক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মজিবর মোড়ল সড়ক থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, নিহত মজিবর মোড়ল তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ বিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!