ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় পুলিশ সুপার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৫৮ পিএম

মাগুরায় পুলিশ সুপার কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের নিয়ে মাগুরায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে অংশগ্রহণ করেন। কর্মশালার শুরুতে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।

পরে প্রশিক্ষণার্থীদের সামনে মাগুরা জেলা ও জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক পুলিশিং কার্যক্রম এবং অর্জিত সাফল্যের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।

কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাঠ-সংযুক্তি (Field Attachment) কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ধরনের বাস্তব অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ ও সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!