ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্রি’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

ব্রি’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নববর্ষ উপলক্ষে ব্রির গাজীপুর সদর দপ্তরে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রি স্কুল মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বৈশাখী সাজে সজ্জিত হয়ে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ব্রি স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রি বিজ্ঞানী সমিতি (ব্রিসা)-এর সভাপতি এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম এই সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন: ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিএইচটি বিভাগ। ড. এ.টি.এম. সাখাওয়াত হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক, ব্রিসা।

অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রি আরআরআই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে দিনটিকে আনন্দময় করে তোলেন।

বক্তারা তাদের বক্তব্যে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে ধান গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বছরে আরও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!