ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

এপ্রিল ১৪, ২০২৬, ০৪:০০ পিএম

মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ঋতুচক্রের আবর্তনে নতুনের বার্তা নিয়ে প্রকৃতিতে এসেছে আরও একটি নতুন বছর। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-কে।

সকালে শহরের 'স্বাধীনতা অঙ্গন' থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের (ডিসি) বাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বৈশাখী সাজে সজ্জিত সব বয়সী মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে গ্রাম বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। বাহারি প্ল্যাকার্ড, ফেস্টুন আর লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ মিছিলে ভিন্ন মাত্রা যোগ করে।

জেলা প্রশাসন আয়োজিত এই আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মিজ্ মর্জিনা আক্তার, জেলা প্রশাসক, মাদারীপুর। মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশ নেন।

বর্ষবরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৈশাখ মানেই নবজাগরণের প্রতীক; এই উৎসব আমাদের হৃদয়ে নতুন আশা ও সম্প্রীতির সঞ্চার করবে।

সার্বজনীন এই উৎসবকে নির্বিঘ্ন করতে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুরো উৎসবস্থল ও শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে সাধারণ মানুষ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবের আনন্দ উপভোগ করতে সক্ষম হন।

জেএইচআর

Link copied!