ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

এপ্রিল ১৪, ২০২৬, ০৮:০০ পিএম

কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি কিংবা ধর্ম-বর্ণের বিভেদ করা হবে না। প্রকৃত যোগ্যতা সম্পন্ন কৃষকরাই এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে এই কার্ড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। কার্ডের তালিকা প্রণয়ন সম্পর্কে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরে অত্যন্ত স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষকদের নির্ধারণ করেছে। এখানে কোনো প্রকার রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে এই প্রকল্পের উদ্বোধন হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করতে সক্ষম হবে সরকার। তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তায় সরকার সব সময় নিরপেক্ষতা বজায় রাখবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

দেশ গঠনে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড এবং ফলজ গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!