ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দুমকিতে পিকআপ চাপায় অবসরপ্রাপ্ত ব্যাংকার নিহত, আহত ১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০১:০৯ পিএম

দুমকিতে পিকআপ চাপায় অবসরপ্রাপ্ত ব্যাংকার নিহত, আহত ১

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে দ্রুতগতির একটি মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশীদ (৭০) একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হারুন অর রশীদ সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাকে সজোরে চাপা দেয়। পথচারীকে চাপা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হারুন অর রশীদের মৃত্যু হয়। এই ঘটনায় মজিবুর রহমান নামের এক গার্মেন্টসকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মজিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক পিকআপটি পুলিশি হেফাজতে নেয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।

জেএইচআর

Link copied!