ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাথরঘাটায় নিপা বেকারি পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

এপ্রিল ১৫, ২০২৬, ০২:০৯ পিএম

পাথরঘাটায় নিপা বেকারি পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

বরগুনার পাথরঘাটায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জনপ্রিয় ‘নিপা বেকারি’র কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে ততক্ষণে কারখানার মূল্যবান মেশিনারিজ, কাঁচামাল এবং পণ্য সরবরাহে ব্যবহৃত ৫টি ব্যাটারিচালিত গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর সময় পাইপের আঘাতে গুরুতর আহত হওয়া মো. সাদেক নামের এক স্থানীয় ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বেকারির মালিক নুর হোসেন জানান, তার কারখানায় ৩২ জন শ্রমিক কাজ করেন। ব্যবসার মন্দা পরিস্থিতি এবং ঋণের চাপের মধ্যে এই অগ্নিকাণ্ড তাকে নিঃস্ব করে দিয়েছে। এর আগেও দুবার সামান্য আগুন লাগার ঘটনা ঘটলেও এবার সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত পৌঁছালেও জনবল সংকট ও পানির অভাবে কাজ করতে বেগ পেতে হয়েছে। স্থানীয় পুকুরগুলোর পানি শুকিয়ে যাওয়ায় দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। 

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

জেএইচআর

Link copied!