ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম

রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইমা (১৪) নামের এক কিশোরী ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার রফিক মীরের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইমা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার তেরোহাল উত্তর পাড়া এলাকার রইচ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঘরের ভেতর থেকে ইমার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা বন্ধ থাকায় জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় ইমাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে ঘটনার নেপথ্যে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে ওই বাড়ির এক ভাড়াটিয়া জানান, দীর্ঘ দিন ধরে মেয়েটিকে গোপনে শারীরিক নির্যাতন করা হচ্ছিল। সেই নির্যাতন সইতে না পেরেই ইমা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির এসআই আনোয়ার হোসাইন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!