ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৫:৩৯ পিএম

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে মনোনীত হয়েছে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম কক্ষে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে এসব সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর কাছ থেকে ক্রেস্ট তুলে নেন অত্র প্রতিষ্ঠানের জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) ও একাডেমিক সহকারী ইনচার্জ রুবেল আহমেদ।

এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) হিসেবে ক্রেস্ট তুলে নেন ইন্সট্রাক্টর (গণিত) মো. নাসির উদ্দিন। শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) উপজেলা ও জেলার হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা জাহান আলো।

অত্র প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও ফার্ম মেশিনারি সহ মোট চারটি ট্রেড রয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০২০ সালে মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের শিমুলতলায় প্রতিষ্ঠিত হয়। 

শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের এমন ধারাবাহিক সাফল্যে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

এএন

Link copied!