ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জ্বালানি তেল নিতে আসা ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা 

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:৩৫ পিএম

জ্বালানি তেল নিতে আসা ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেল সংগ্রহ করতে এসে বিশৃঙ্খলা ও সিরিয়াল ভঙ্গের দায়ে ১১ জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ‘ভাই ভাই ফিলিং স্টেশন’ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে সিরিয়াল ভঙ্গের দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ১১ জন চালককে ৫শ টাকা করে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, পাম্পে তেল সরবরাহ শুরুর সংবাদে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। এসময় শৃঙ্খলা বজায় রাখতে এবং চালকদের বৈধ কাগজপত্র যাচাই করতে তল্লাশি চালানো হয়। যাদের গাড়ির হালনাগাদ কাগজপত্র নেই, তাদের তেল গ্রহণ থেকে বিরত রাখা হয়। একই সাথে বিশৃঙ্খলা এড়াতে ও সিরিয়াল ঠিক রাখতে কঠোর অবস্থান নেয় প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, তেল নিতে আসা সবাই যেন সমান সুযোগ পায় এবং কেউ প্রভাব খাটিয়ে সিরিয়াল অতিক্রম করতে না পারে, সেজন্য আমাদের এই নিয়মিত মনিটরিং ও অভিযান। আজ সকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জনকে জরিমানা করা হয়েছে।

অভিযানে কাগজপত্র যাচাই-বাছাইয়ে রাজবাড়ী বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত সার্বিক সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!