ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

এপ্রিল ১৮, ২০২৬, ০৫:০৪ পিএম

যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। 

শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও অলিম্পিকের পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণের মানসিকতা নিয়ে সবাইকে প্রতিযোগিতায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারকদের পক্ষে শপথ পাঠ করান প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও শ্রী অমিতাভ সরকার। খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শিক্ষার্থী সৌরভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।

এবারের প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মোট ৭৯টি ইভেন্ট রাখা হয়েছে। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

জেএইচআর

Link copied!