ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে কৃষি কর্মকর্তাসহ চারজন হাসপাতালে

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:০৫ পিএম

তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে কৃষি কর্মকর্তাসহ চারজন হাসপাতালে

দিনাজপুরের হাকিমপুরে হিলি ফিলিং স্টেশনে চারদিন বন্ধের পর জ্বালানি তেল দেওয়া হচ্ছে। তেল নিতে গিয়ে হাকিমপুর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও তিনজন মোটরসাইকেল আরোহী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সরেজমিনে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের তেল নিতে হচ্ছে। অনেকে রাত থেকে তেলের জন্য সিরিয়ালে অপেক্ষা করেছেন। তীব্র রোদের তাপ, গরম ও প্রচণ্ড ভিড় দেখা যায় তেল পাম্পে। এসময় তেল নিতে এসে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সিংসহ তিন মোটরসাইকেল আরোহী অসুস্থ হয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। হিলি বন্দরের ট্রাকচালকরা জানান, দীর্ঘ অপেক্ষা করেও পাম্পে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বন্দর থেকে পণ্য সরবরাহ করতে পারছেন না তারা।

কর্তৃপক্ষ জানান, ডিপো থেকে চাহিদামতো তেল না পাওয়ায় তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

এএন

Link copied!