ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রমেকে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ১৮, ২০২৬, ০৮:০৩ পিএম

রমেকে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া তানজিদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রমেক হাসপাতালে গত এক মাসে এই প্রথম হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু হলো।

শুক্রবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয়। তানজিদ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তালমাটি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

রমেকের শিশু বিভাগের প্রধান ডা. আয়েশা সুলতানা শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে ১২ থেকে ১৪ দিন ভর্তি ছিল। এরপর র‍্যাশ দেখা দেওয়ার পর ১৫ এপ্রিল আমাদের এখানে পাঠানো হয়। শুরু থেকেই শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল।

শিশুটির মা তিথি মনি বলেন, ঈদের দুই দিন পর লালমনিরহাট হাসপাতালে নিউমোনিয়া সন্দেহে চিকিৎসা দেওয়া হয়। পরে বাচ্চা কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসি। আবার অসুস্থ হলে দুই-তিনবার ভর্তি করানো হয়। পরে পহেলা বৈশাখের দিন নিয়ে যাই। সেখানে শিশু ডাক্তার ছিলেন না। এরপর শিশুটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে অক্সিজেন দিয়ে পরদিন রংপুরে আনা হয়। রংপুরের একটি বেসরকারি কমিউনিটি মেডিকেলে ভর্তি করলে তারা হাম আক্রান্তের কথা বলে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়।

হাসপাতাল সূত্র জানায়, সারাদেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৩ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে প্রথম রোগী ভর্তি হয়। এখন পর্যন্ত ৮০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আজ সকাল ৯টা পর্যন্ত রমেকে মোট ২২ জন শিশু হাম কর্নারে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশে ১০ শয্যার একটি হাম কর্নারে এসব শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় পরবর্তীতে আরও একটি হাম কর্নার চালু করা হয়েছে।

এএন

Link copied!