ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সরকারি চাল পাচার ঘটনায় খাদ্য কর্মকর্তা বদলি, তদন্ত কমিটি গঠন

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

এপ্রিল ১৯, ২০২৬, ০২:৫৭ পিএম

সরকারি চাল পাচার ঘটনায় খাদ্য কর্মকর্তা বদলি, তদন্ত কমিটি গঠন

শরীয়তপুর সদর উপজেলায় ট্রাকসহ খাদ্য বান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চাল আটক হওয়ার ঘটনায় আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) শাহনেওয়াজ আলম দিনাকে বদলির আদেশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তাকে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা থেকে মুন্সিগঞ্জের কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরকারি সিলমারা খাদ্য বান্ধব কর্মসূচির অন্তত ৪০০ বস্তা চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়কে পৌঁছালে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বের করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা দুই দফায় ট্রাকসহ চালগুলো আটক করেন। পরে সন্ধ্যার দিকে পুলিশ ট্রাকসহ চালগুলো থানার গেটে দাঁড় করিয়ে রাখে।

পুনরায় চালগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা হলে রাত সাড়ে ১০টার দিকে আবারও ওই চাল চৌরঙ্গী এলাকায় আটকে দেয় স্থানীয় জনতা। পরে রাত ১২টার দিকে চৌরঙ্গী এলাকায় এসে ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা চালান সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম দিনা। পরে স্থানীয়দের বাধার মুখে তিনি সেখান থেকে চলে যান। মধ্যরাতে চালগুলো ট্রাকে করে জেলা খাদ্য গুদামে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। শনিবার জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।

সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম দিনা বিভিন্ন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারি চাল কীভাবে বের হলো তা তদন্ত করে বের করা হবে। তদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!