ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নরসিংদীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৩:০৪ পিএম

নরসিংদীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন

নরসিংদীতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

আগামী ১০ মে পর্যন্ত জেলার ১ হাজার ৭৩৬টি কেন্দ্রে ৩ লাখ ১০ হাজারের বেশি শিশুকে দেওয়া হবে এই টিকা। বিগত ২৮ দিনে কোনো টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে এই টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জাফরিন তৃষাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!