ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাকিমপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০৪:৫১ পিএম

হাকিমপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।

৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫৭০ জন শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।

এএন

Link copied!