ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০৩:১৪ পিএম

দিনাজপুরে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

সারাদেশের মতো দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৬ বর্ষের পরীক্ষা।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন। গত বছর ২০২৫ সালে এই শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪১০ জন। এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৫৬ জন।

রংপুর বিভাগের ৮ জেলায় ২৮৩টি কেন্দ্রে মোট ২ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি পরীক্ষা পর্যবেক্ষণ করা হবে।

বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে সাতটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা যে কোনো সময় যেকোনো কেন্দ্রের আকস্মিক পরিদর্শন করতে পারবেন।

এএন

Link copied!