ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

এপ্রিল ২১, ২০২৬, ০৮:২০ পিএম

যশোরে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান

বৃহত্তর যশোর অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে “বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি”।

মঙ্গলবার দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

স্মারকলিপিতে বেনাপোল–যশোর–নড়াইল–ঢাকা রুটে “প্রভাত আন্তঃনগর ট্রেন” চালুর দাবি জানানো হয়। পাশাপাশি সন্ধ্যায় একই রুটে ফিরতি ট্রেন চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। এছাড়া দর্শনা থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু, উক্ত রুটে একটি লোকাল ট্রেন চালু, সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি সংযোজন এবং খুলনা–দর্শনা রুটে ডাবল রেললাইন চালুর দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনের নেতারা জানান, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এসব রেলসেবা চালু করা। এতে যাত্রীসেবা সহজতর হবে এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সদস্য হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, অ্যাডভোকেট আবুল কায়েশ, রিয়াদুর রহমান, শেখ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএন

Link copied!