ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর শহরের সাধনা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির সুযোগ না থাকলেও সংশ্লিষ্ট স্টেশনটি তা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই বিক্রি করছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় স্টেশনটির দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এএন

Link copied!