ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৪:৪৪ পিএম

পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আগমীকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ওইদিন হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।

জানা গেছে, দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। আর ফল ঘোষণা হবে ৪ মে।

এএন

Link copied!