ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদক, ইভটিজিং ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় সচেতনতামূলক সভা

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ২২, ২০২৬, ০৯:২০ পিএম

মাদক, ইভটিজিং ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় সচেতনতামূলক সভা

মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)। 

তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে এবং এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ। তাঁরা বলেন, সামাজিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যভিত্তিক পুলিশিং জোরদার করা হচ্ছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া মাগুরা পৌর বিএনপির সভাপতি কিজিল খানসহ দলটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা মাদক, ইভটিজিং ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এএন

Link copied!