ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

এপ্রিল ২৪, ২০২৬, ০৪:০৬ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের মানিকপুর এলাকায় সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল (৭০)। আহত হাফিজুল (৬৫) এবং শফিকুল দুজনেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার বাসিন্দা। আহত সিএনজি চালক রাসেল (২৮) আড়াইহাজার উপজেলার লেংগুরদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশনন্দীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি নসিমনের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুলকে ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সিএনজি চালক রাসেলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!