ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে খাল খননের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৬, ০৫:০১ পিএম

বোয়ালমারীতে খাল খননের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হবে।

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনকালে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে গ্রামীণ জনপদের পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। সরকারের এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেলের মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এবং অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এম জি
 

Link copied!