ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চুরি ও ডাকাতির ১০ আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৪০ পিএম

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চুরি ও ডাকাতির ১০ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানে গাঁজাসহ ২ জন, চুরির মামলায় ৪ জন, জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ২ জন, ডাকাতির প্রস্তুতির মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলাল হোসেন প্রকাশ ওরফে আলাল পাগলা, মো. কুরবান আলী, মো. মোসলেম মিয়া, মো. শুভ, মো. সাব্বির হোসেন শিপন, মো. নাহিদ, মো. রিয়াদ, মেহেদী হাসান রাজিব এবং সোহাগ মিয়া। গ্রেপ্তারকৃতদের সবাইকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, অপরাধে অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এ বিষয়ে বলেন, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলাকে অপরাধমুক্ত করতে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে।

জেএইচআর

Link copied!