ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪১ পিএম

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মেডিকেল কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে প্রায় ৬৭৬ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনের পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের আবাসন, নার্সিং কলেজ, হোস্টেল এবং ৫০০ আসন বিশিষ্ট একটি আধুনিক মিলনায়তন এই প্রকল্পের আওতায় নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্টে একনেক সভায় এটি অনুমোদিত হয় এবং বর্তমানে এর প্রাথমিক নির্মাণকাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে, কাজের বর্তমান গতি অব্যাহত থাকলে ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেএইচআর

Link copied!